দ্বীনি ভাইদের যোগাযোগ ও দাওয়াহ কমিউনিটি

আজগড়া মারকাজ মাসজিদ - একে অপরকে দ্বীনের পথে স্মরণ করিয়ে দেওয়ার একটি প্রয়াস

হে কবরের পথিক, তুমি কি পারবে মৃত্যু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে, যদি তুমি নাই বা পারো তবে কেন দুনিয়ার মায়ার পেছনে এত সময় ব্যয় করে চলেছো? যুবক হে, তোমাকে বলছি, আর কত? থামো! আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা বলেন, “ঐ ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহ্তা য়ালার দিকে ডাকে; নিজেও নেক আমল করে এবং বলে আমি একজন মুসলানের অন্তর্ভুক্ত।” (সূরা হা-মিম আস-সাজদাহ : ৩৩) দেখো যে ব্যক্তি মানুষকে আল্লাহ্ তায়ালার দিকে দাওয়াত দেয়, পথ ভোলা মানুষকে আল্লাহ্ তায়ালার সাথে পরিচয় করিয়ে দেয়, তার মর্যাদা কত বড়, সুবহানআল্লাহ! শুধু তাই নয় এক হাদিসে আছে, “কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে। তবে যারা অনুসরণ করছে তাদের সওয়াবের কোনো কমতি হবে না।” (সহিহ মুসলিমঃ ২৬৭৮) ওহে যুবক বুঝতে পারছো, ব্যাপারটা? ধরো, তুমি কয়েকজনকে দাওয়াত দিলে, এই কয়েকজন আবার আরও কয়েকজন কে দাওয়াত দিল, তারা আবার কয়েকজনকে...... এভাবে চলতে থাকলে কত বিশাল সওয়াবের অধিকারী তুমি হচ্ছো, হিসাবে মিলাইতে পারবা? কত সুন্দর ব্যবসা তাই না! হ্যা, জেনে রেখো আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সব হিসাব কিছুই না, তিনি যাকে চান বে-হিসাবে দান করেন। ব্যস! একটু কষ্ট, একুট মেহনত! অপেক্ষা! তারপর? এমন এক জান্নাত আল্লাহ্ তোমাকে দিবেন যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনে নি, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি, সুবহানআল্লাহ! এত এত নিয়ামত, সেখানে তুমি যা চাবে, তাই পাবে। কাম টু দ্যা পয়েন্ট, যেটা বলতেছিলাম, হ্যাঁ, এখানে প্রতি বৃহস্পতিবার মারকাজে আসার জন্য পরস্পরকে স্মরণ করিয়ে দেওয়া, দাওয়াহ ও দ্বীনি নসীহত আদান-প্রদান করা এবং দ্বীনি ভাইদের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

আজগড়া, বেলকুচি, সিরাজগঞ্জ
বৃহস্পতিবারসাপ্তাহিক মারকাজ প্রোগ্রাম
৬৭৯+মোটামুটি উপস্থিত হন
ওয়াক্ত জামাআত
০৭+WhatsApp গ্রুপ সদস্য
আজগড়া মারকাজ জামে মাসজিদ, আজগড়া, বেলকুচি, সিরাজগঞ্জ
আজগড়া মারকাজ জামে মাসজিদ

লোড হচ্ছে…

আমাদের পরিচিতি

এই কমিউনিটি গঠনের পেছনের উদ্দেশ্য

আজগড়া মারকাজ জামে মাসজিদের সাথে সম্পৃক্ত দ্বীনি ভাইদের নিয়ে গঠিত একটি ভ্রাতৃত্বের প্ল্যাটফর্ম — যেখানে স্মরণ, নসীহত ও দাওয়াহর কাজ একসাথে এগিয়ে চলে।

আজগড়া মারকাজ মাসজিদ

Ajgora Markaj Jame Masjid, আজগড়া, বেলকুচি, সিরাজগঞ্জ — এই মাসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি দ্বীনি ভাইদের কমিউনিটি, যার লক্ষ্য পারস্পরিক স্মরণ, দাওয়াহ ও ভ্রাতৃত্ব।

আসুন, আমরা একে অপরকে দ্বীনের পথে উৎসাহিত করি, মারকাজের সাথে সম্পর্ক বজায় রাখি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াহ ও দ্বীনের কাজে নিজেদের নিয়োজিত রাখি।

اللَّهُمَّ تَقَبَّلْ مِنَّا
আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টা কবুল করুন — আমীন।

সাপ্তাহিক স্মরণ ও রিমাইন্ডার

প্রতি বৃহস্পতিবার মারকাজে আসার জন্য পরস্পরকে স্মরণ করিয়ে দেওয়া।

দাওয়াহ ও দ্বীনি নসীহত

দ্বীনি নসীহত ও দাওয়াহর কথা পারস্পরিক আদান-প্রদান করা।

ভ্রাতৃত্ব সুদৃঢ়করণ

দ্বীনি ভাইদের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা।

দ্বীনের কাজে সর্বোচ্চ ফায়দা

একে অপরের মাধ্যমে দ্বীনের কাজে সর্বোচ্চ ফায়দা হাসিলের চেষ্টা করা।

সাপ্তাহিক প্রোগ্রাম

প্রতি বৃহস্পতিবার মারকাজের প্রোগ্রাম

নিচের সময়সূচি প্রাথমিক ধারণার জন্য দেওয়া — মারকাজের প্রকৃত সময় অনুযায়ী এটি পরিবর্তনযোগ্য।

বৃহস্পতিবার
সাপ্তাহিক মারকাজ সমাবেশ

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আজগড়া মারকাজে দ্বীনি ভাইদের সমাবেশ অনুষ্ঠিত হয়। WhatsApp গ্রুপে রিমাইন্ডার দেওয়া হয় — যোগ দিতে গ্রুপে জয়েন করুন।

আসর নামাজের আগে

জমায়েত ও কুশল বিনিময়

ভাইয়েরা মারকাজে একত্রিত হন, পারস্পরিক কুশল বিনিময় ও সালাম আদান-প্রদান হয়।

আসর নামাজের পর

ঈমান-এক্বিনের কথা আলোচনা হয়

আসরের নামাজ এরপর থেকে নিয়ে ঈমান-এক্বিনের কথা আলোচনা হয়, দ্বীনি বিষয়ে নসিহত, মোজাকারা করা হয়।

মাগরিব নামাজের আগে

মাশওয়ারা এবং পরামর্শ

দাওয়াহর কাজ নিয়ে পরস্পর পরামর্শ ও পরিকল্পনা করা। কে বয়ান করবেন, কে এলান দিবেন, কে তালিম করবেন ইত্যাদি সম্পর্কে।

মাগরিব নামাজের পর

গুরুত্বপূর্ণ বয়ান হয়

এখানেই মূলত বৃহস্পতিবারের মূল আমল, যার জন্য দূর-দূরান্ত থেকে দ্বীনি ভাইয়েরা আসেন ঈমান, আমল, কোরআন, হাদিস, নসিহত, দাওয়াত ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান ও আলোচনা হয় এবং তাকাজা পেশ করা হয়।

ইশার নামাজের পর

কিতাব তালিম

ইশার সালাতের পর হেকায়েতে সাহাবা থেকে প্রায় ৫–১০ মিনিটের সংক্ষিপ্ত কিতাব তা'লীম অনুষ্ঠিত হয়। সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুমের ঈমান, ত্যাগ ও দ্বীনের জন্য তাঁদের মেহনতের ঘটনা থেকে শিক্ষা গ্রহণের পাশাপাশি সংক্ষিপ্ত নসীহত করা হয়।

ইশার তালিমের পর

রাতের খাবার

ইশার তা'লীম ও নসীহতের পর উপস্থিত সকল দ্বীনি ভাইদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। একসাথে বসে খাবারের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।

খাবারের পর

রাতের বিশ্রাম/ঘুম

যারা মারকাজে রাতে থাকতে চান তারা নিজ নিজ বেডিং নিয়ে এসে মারকাজ মাসজিদে থাকতে পারেন কিংবা চলে যেতেও পারেন। সাধারণত থাকার জন্য উৎসাহিত করা হয়। জুম্মার রাত খুবই বরকতময়।

ফজরের নামাজের পর

অল্পক্ষণ দ্বীনি আলোচনা হয়

ফজরের নামাজ জামাতের সাথে বলার পর অল্প কিছুক্ষণ দ্বীনি আলোচনা হয় । অতঃপর যে যার বাসায় চলে যেতে পারেন, ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য

কমিউনিটির মূল উদ্দেশ্যসমূহ

প্রতিটি উদ্দেশ্যই একে অপরের সাথে সম্পর্কিত — একটি ঐক্যবদ্ধ, দ্বীনদার কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে।

০১

বৃহস্পতিবারের রিমাইন্ডার

মারকাজে আসার জন্য পরস্পরকে সময়মতো স্মরণ করিয়ে দেওয়া।

০২

দাওয়াহ ও নসীহত

দ্বীনি জ্ঞান, নসীহত ও দাওয়াহর কথা আদান-প্রদান করা।

০৩

যোগাযোগ ও ভ্রাতৃত্ব

দ্বীনি ভাইদের মাঝে যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা।

০৪

দ্বীনের কাজে ফায়দা

একে অপরের মাধ্যমে দ্বীনের কাজে সর্বোচ্চ ফায়দা হাসিল করা।

নামাজের সময়সূচি

মাসজিদের ওয়াক্তীয় নামাজের সময়

সরাসরি লাইভ হিসাব — University of Islamic Sciences, Karachi পদ্ধতি অনুসারে।

নিচের সময়সূচি সরাসরি লাইভ API থেকে হিসাব করা হয় — University of Islamic Sciences, Karachi পদ্ধতি অনুযায়ী, আজগড়া/বেলকুচি, সিরাজগঞ্জের অবস্থান ভিত্তিতে। ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
লোড হচ্ছে…
লোড হচ্ছে… ওয়াক্ত শেষ হতে বাকি --:--:--
বেলকুচি, সিরাজগঞ্জ সূর্যোদয়: --:-- সূর্যাস্ত: --:--

নামাজের জন্য নিষিদ্ধ সময়

রেফারেন্স দেখুন

এই সময়গুলোতে (নফল) নামাজ পড়া নিষিদ্ধ — তবে চলতি দিনের আসর, সূর্যাস্তের সময় পর্যন্ত এর ব্যতিক্রম।

সকাল --:-- - --:--
দ্বিপ্রহর --:-- - --:--
সন্ধ্যা --:-- - --:--

নফল নামাজের সময়

রেফারেন্স দেখুন
চাশত / দুহা --:-- - --:--
যাওয়াল শুরু --:--
আওয়াবিন মাগরিবের পর — --:--
তাহাজ্জুদ
ইশার পর — --:-- রাতের শেষ ১/৩ শুরু: --:--
--:-- সাহরির শেষ সময়
--:-- ইফতার
--:--:-- ইফতারের বাকি

সময়সূচি জ্যোতির্বিজ্ঞান হিসাবের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে গণনা করা হয় (পদ্ধতি: University of Islamic Sciences, Karachi)। নিষিদ্ধ সময় ও নফল সময়ের সীমা স্থানীয় ফতোয়া অনুযায়ী সামান্য ভিন্ন হতে পারে — নির্ভুল তথ্যের জন্য স্থানীয় আলেমদের সাথে যোগাযোগ করুন।

ইসলামিক টুলস

ইসলামিক টুলস

কিবলা দিক নির্ণয়, তাসবিহ গণনা ও হিজরি ক্যালেন্ডার — More Coming Soon, insha'Allah।

কিবলা কম্পাস

বেলকুচি, সিরাজগঞ্জ থেকে কাবা শরীফের দিক — ডিভাইস ঘোরালে তীরটি কিবলার দিকে নির্দেশ করবে।

N S W E
কিবলার কোণ (উত্তর থেকে): --°

কম্পাস চালু করতে উপরের বাটনে চাপুন — মোবাইল ডিভাইসে সবচেয়ে ভালো কাজ করে।

তাসবিহ কাউন্টার

ডিজিটাল তাসবিহ। আপনার ডিভাইসেই সংরক্ষিত থাকবে। “যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়; জেনে রেখ, আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়।” - Surah Ar-Ra'd (13:28)

হিজরি ক্যালেন্ডার

গ্রেগরিয়ান তারিখের সাথে হিজরি তারিখ পাশাপাশি — সরাসরি লাইভ API থেকে।

লোড হচ্ছে…
রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
ব্রাউজার নোটিফিকেশন চালু করুন

এই পেজ খোলা রাখা অবস্থায় নামাজের সময় সংক্রান্ত রিমাইন্ডার নোটিফিকেশন পেতে চালু করুন।

Behind the scenes!

ওয়েবসাইট এবং WhatsApp গ্রুপ বেক্ষণে

পর্দার আড়ালে রয়েছেন কিছু নিবেদিতপ্রাণ দ্বীনি ভাই, যারা নিজেদের সময় ও শ্রম দিয়ে মারকাজের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নিরলস চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাঁদের এই খিদমত কবুল করুন।

আপনি কি নিশ্চিত?

ইভেন্ট ক্যালেন্ডার

আপকামিং তাকাজা এবং প্রোগ্রাম

মারকাজের নিয়মিত ও বিশেষ তাকাজা এবং প্রোগ্রামের তালিকা।

আর্কাইভ

পাবলিকেশন ও বয়ান আর্কাইভ

দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে প্রকাশিত লেখা, বয়ান ও নসীহতের একটি সংরক্ষিত সংগ্রহশালা। জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি ও দ্বীনি জীবনে অনুপ্রেরণা লাভের উদ্দেশ্যে এই আর্কাইভ সবার জন্য উন্মুক্ত।

দ্বীনি ভাইদের কমিউনিটিতে আজই যুক্ত হোন

সাপ্তাহিক রিমাইন্ডার, দ্বীনি আলোচনা ও গুরুত্বপূর্ণ ঘোষণা সরাসরি পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন।

WhatsApp গ্রুপে যোগ দিন

اللَّهُمَّ تَقَبَّلْ مِنَّا

"আল্লাহুম্মা তাক্বাব্বাল মিন্না"

হে আল্লাহ, আমাদের এই প্রচেষ্টা তুমি কবুল করে নাও। আমরা একে অপরকে দ্বীনের পথে উৎসাহিত করার, মারকাজের সাথে সম্পর্ক বজায় রাখার এবং তোমার সন্তুষ্টির জন্য দাওয়াহ ও দ্বীনের কাজে নিজেদের নিয়োজিত রাখার তাওফিক প্রার্থনা করছি। আমীন।

যোগাযোগ

আমাদের সাথে যোগাযোগ করুন

মারকাজ সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগের তথ্য

  • ঠিকানা

    আজগড়া মারকাজ জামে মাসজিদ, আজগড়া, বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ জেলা

  • হেল্প ডেস্ক

    +8801973046104 (Call/WhatsApp)

  • সাপ্তাহিক প্রোগ্রাম

    প্রতি বৃহস্পতিবার — সময়সূচি জানতে "সাপ্তাহিক প্রোগ্রাম" অংশ দেখুন।

সরাসরি ম্যাসেজ করুন

নিচের ফর্ম পূরণ করে সরাসরি ম্যাসেজ পাঠাতে পারেন, ইনশাআল্লাহ।